IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> রাজশাহী >> রাজশাহী ও নাটোরের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে কলকাতার অতিথিবৃন্দ

রাজশাহী ও নাটোরের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে কলকাতার অতিথিবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ও নাটোরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন ভারতের কলকাতা থেকে আগত অতিথিবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আমন্ত্রণে দুই দিনের সফরে এসে দ্বিতীয় দিন মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্লেহাশিস সুর, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন এন্ড ভিডিওগ্রাফি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শ্রী দেবজ্যোতি চন্দ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও ম্যাস কমিউনিকেশন বিভাগের প্রফেসর ড. সান্তুন চট্রোপাধ্যায়, বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আহবায়ক সৌম্যব্রত দাস ও কলকাতা বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সদস্য বিদ্যুৎ মজুমদার।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি স্মারকস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন কলকাতার অতিথিরা। এরপর শহীদ অধ্যাপক শামসুজ্জোহার সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তাঁরা। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর হুমায়ুন কবির, জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ। এছাড়া শহীদ স্মৃতি সংগ্রহশালা ও আই-ই-আর পরিদর্শন করেন।

কলকাতা থেকে আগত অতিথিদের নিয়ে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর ড. মুসতাক আহমেদ। সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল।

এসময় উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক সোমা দেব প্রমুখ।

এদিকে তাহেরপুরের ঐতিহাসিক দূর্গামন্দির পরিদর্শণ করেন অতিথিরা। এসময় তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। পরে নাটোর রাজবাড়ী ও উত্তরা গণভবন ঘুরে দেখেন অতিথিরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যেতি, রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930