ধূমকেতু প্রতিবেদক : ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর কৃষক লীগের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (১৩ জুন) নগরীর রানিবাজার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি রহমতউল্লাহ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, মৎস ও প্রাণী বিষয়ক সম্পাদক সামসুদ্দিন ইল আজাদ, সদস্য তৌফিকুল আলম ও আবুল খায়ের নাঈম।
সভা পরিচালনা করেন, রাজশাহী মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু। এসময় রাজশাহী মহানগর কৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


