IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> রাজশাহী >> বালানগর কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

বালানগর কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বালানগর কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নতুন ক্যারিকুলাম বিস্তরণ ২০২১ মূল্যায়ন বিষয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০ টায় এ উপলক্ষে বালানগর কামিল মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, সন্তানদের শুধু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠালেই হবে না খোঁজ নিতে হবে অভিভাবকদের। স্কুলের পোশাক পরে স্কুলে না গিয়ে অন্য স্থানে গেল কিনা সেটা দেখতে হবে। সন্তানদের ভালো মতো লেখাপড়া করানোর পিছনে অভিভাবকদের দায়িত্ব অপরিসীম। অভিভাবকরা সচেতন হলে শিক্ষার্থীরা ভুল পথে পা বাড়ানোর সাহস পাবে না। শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে কি করছে সেদিকে খেয়াল করতে হবে। সময় হলে পড়তে বসছে কিনা সেদিকে নজর রাখতে হবে। কোন শিক্ষার্থী যেন মোবাইল ফোনে আসক্ত না হয়ে পড়ে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মতো পড়ালেখা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেই সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভালোর জন্য মাঝে মধ্যে অভিভাবক সমাবেশ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস.এম. মাহাবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য শাহাদৎ হোসেন, শিক্ষকদের মধ্যে আশরাফুল ইসলাম, আতাউর রহমান, অভিভাবকদের মধ্যে মাইনুল ইসলাম, মাহফুজুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728