IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> অস্ত্র বহন ও যানবাহন চলাচলে আরএমপির নোটিশ

রাজশাহীর হরিয়ান ইউপি নির্বাচন

অস্ত্র বহন ও যানবাহন চলাচলে আরএমপির নোটিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৭ জুলাই ২০২৩খ্রি. তারিখে রাজশাহী মেট্রোপলিটন এলাকার পবা উপজেলাধীন কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাফেরায় এবং বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (১২ জুলাই) আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক অধিশাখার নির্দেশনার আলোকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭ (ক)(১) ধারার বিধান মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের নিমিত্ত রাজশাহী মহানগরী পুলিশ আইন ১৯৯২ এর ২৯ এর (১)(ক) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ভোটগ্রহণের পূর্বে ০৪ (চার) দিন, ভোট গ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের ০৫ (পাঁচ) দিন; মোট ১০ (দশ)দিন অর্থাৎ ১৩/৭/২০২৩ হতে ২২/৭/২০২৩ পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানার হরিয়ান ইউনিয়ন পরিষদ এলাকায় সব বৈধ আগ্নেয়াস্ত্রধারীগণ কর্তৃক সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্র-সহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য প্রসঙ্গত, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার নির্দেশনা মোতাবেক হরিয়ান ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের নিধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৬ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ দিবাগত মধ্যরাত ০০.০০ ঘটিকা হতে ১৮ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ দিবাগত মধ্যরাত ০০.০০ ঘটিকা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ট্রলার, স্পিড বোট, টেম্পো, বেবিট্যাক্সি/অটোরিক্সা এবং অন্যান্য সব যন্ত্রচালিত যানবাহন যেমন-নসিমন, করিমন, ভটভটি, টমটম ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৫ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ দিবগত মধ্যরাত ০০.০০ ঘটিকা হতে ১৮ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ মধ্যরাত পর্যন্ত সব ধরণের মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে, এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তা ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজে যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জনসাধারণের চলাচলের মাধ্যম হিসেবে নৌ-যান ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930