ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে রানীবাজার রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সি বি এর) নব-নির্বাচিত সভাপতি হাসিবুল, সাধারণ সম্পাদক ফরিদসহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের শ্রম সম্পাদক আব্দুস সোহেল, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালী খান, সহ নগর শ্রমিক লীগের সহ সভাপতি এস এম আব্দুল হান্নান, সহ সাধারণ সম্পাদক স্বপন, জুয়েল, সাংগঠনিক সম্পাদক তৌফিক এলাহী মুক্তা, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।
আরও উপস্থিত ছিলেন, সমাজ কল্যান সম্পাদক রুবেল, কার্জনির্বাহী সদস্য শরিফুল ইসলাম সাগর, ফার্নিচার শ্রমিক রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ফারুক রশিদ খান, জাতীয় রিক্সা শ্রমিক লীগ রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ জিব্রাইল হোসেন সনেটসহ নেতৃবৃন্দ।


