ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি শুরু করলো জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে অত্র সংগঠন ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালী খানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ করে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেত্রী ডাঃ আনিকা ফারিয়া জামান অর্ণা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য আবু সেলিম, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর এর সাংগঠনিক সম্পাদক মীর তৌফিক এলাহি, মনোনয়ন হোসেন, কাবাতুল্লাহ্, হুমায়ুন কবির স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, লিয়াকত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার আলী, অর্থ সম্পাদক আফজাল, শ্রমিক কল্যান সম্পাদক রুবেল, শিক্ষা, শাহিত্য ও গবেষণা সহ সম্পাদক মেসবাউল হক, কার্যনির্বাহী সদস্য আসলাম, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম সাগর, রাকাব সিবিএ সভাপতি হাসিবুল ও সাধারণ সম্পাদক ফরিদ।
এছাড়াও বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন রাজশাহী জিপিও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ, গ্যাস শ্রমিক লীগের সভাপতি জার্জিস, রেলওয়ে শ্রমিক, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, পানি উনার বোর্ড শ্রমিক কর্মচারী লীগ, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।


