IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> রাজশাহী >> মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহীর উদ্যোগে এবং অর্থনীতি বিভাগের আয়োজনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালি সুবর্ণজয়ন্তী চত্বর হতে কলেজ প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বর হয়ে কলেজ মিলনায়তনে এসে শেষ হয়। পরে মিলনায়তনে এক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। সমন্বয়ক ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা।

সভাপতিত্ব করেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সারওয়ার জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক শামসুজ্জোহা।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, বিএনসিসি, রোভার, রেঞ্জার ও রেডক্রিসেন্ট ইউনিটসহ কলেজের সকল শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুইজন ছাত্রী নির্ধারিত রচনার চৌম্বক অংশ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।

মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘মাদকের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে যুবসমাজের ভূমিকা’ শিরোনামে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া নাসরীন এবং প্রভাষক সরকার রাহ্নুমা আফরোজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031