ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, প্রখ্যাত ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী করে রাজশাহী কলেজ।
এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
ইউটিউব ভিডিও :
শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যক্ষ সংক্ষিপ্ত বক্তব্যে শেখ কামালের বৈচিত্র্যময় প্রতিভা এবং নানা ক্ষেত্রে তাঁর স্বতঃস্ফূর্ত ও তাৎপর্যপূর্ণ অবদান তুলে ধরেন।
তিনি বলেন, শেখ কামাল দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন জাতি তা শ্রদ্ধা ও কৃতজ্ঞাতার সাথে স্মরণ করে। তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদের তিনি শেখ কামালের কর্ম ও আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে আত্মনিয়েগের আহ্বান জানান।
ফেসবুক ভিডিও :
পরিশেষে বাদ যোহর কলেজ জামে মসজিদে শেখ কামালসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।


