ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতার জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলার দায়িত্ব প্রাপ্ত বেসরকারী ও মানবাধিকার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েল ফেয়ার (লফস) এর ব্যবস্থপনায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, রাজশাহী জেলার সহযোগি সংস্থার অংশগ্রহণে লফস ঘোড়ামারাস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক ও বিএনএফ এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন।
সহযোগি সংস্থা সমূহের মধ্যে প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান নির্বাহী আলী আকবর, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক তৌফিকুল ইসলামসহ লফস এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ পিনাকল স্টাডি হোমের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।


