IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> রাজশাহী >> তানোরে ইজারাকৃত বিলে মাছ চুরির অভিযোগ

তানোরে ইজারাকৃত বিলে মাছ চুরির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী মান্দার তেতুলিয়া ইউনিয়ন (ইউপির) অন্তর্গত শালদহ বিল সরকারি নিয়ম অনুযায়ী ইজারা নিয়ে মাছ ছাড়ার পর প্রতিপক্ষরা চুরি করে কয়েক লাখ টাকা চাঁদা দাবি ও পাহারাদার কে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ জুলাই রাতে ঘটে মাছ চুরির ঘটনাটি।

এঘটনায় ইজারাদার শালদহ গ্রামের মৎস্য চাষী উৎপল কুমার বারিক বাদি হয়ে পলাশবাড়ী গ্রামের বকুল কুমার, এইক গ্রামের সুজন, রুয়াই গ্রামের দিলিপ কুমার,শালদহ গ্রামের বাসুদেব, একই গ্রামের সুনান্দনসহ ৯ জনের নাম উল্লেখ ও ১০/২০ জনকে অজ্ঞাতনামা করে চলতি মাসের শুরুর দিকে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার পর থেকে অভিযুক্তরা নানা ভাবে হুমকি প্রদান করছেন বলে নিশ্চিত করেন ইজারাদারেরা। এতে করে উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, সেই সাথে ঘটতে পারে রক্ত ক্ষয়ী সংঘর্ষ বলে আশংকা করছেন মৎস্য চাষীরা।

অভিযোগে উল্লেখ, তানোর উপজেলার সীমান্তবর্তী মান্দার তেতুলিয়া ইউপির শালদহ ১৬৬ নম্বর বিলটি সরকারী নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে বিল উৎরাইল সমবায় সমিতি লিমিটেড পান। তারা পেয়ে মৎস্য চাষী উৎপল কুমার বারিকসহ কয়েকজনকে ইজারা দেন। ইজারা নিয়ে বিলে বিভিন্ন প্রজাতির ২০ লাখ টাকার মাছ ছাড়েন। কিন্তু মাছ ছাড়ার পর থেকে কতিপয় অসাধু চক্র পলাশবাড়ী গ্রামের মৃত বিজয় কুমারের পুত্র বাবুল কুমার একই গ্রামের সতিশের পুত্র সুজন, রুয়াই গ্রামের মৃত কার্তিকের পুত্র দিলিপ কুমার, শালদহ গ্রামের কৃঞ্চ চরনের পুত্র বাসুদেব, একই গ্রামের মৃত কানাই লালের পুত্র সুনান্দন ও খুদু বারিকের পুত্র অর্জন বারিক, ভাঁরশো গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র রফিকুল ইসলাম, একই গ্রামের মৃত নীলচাদের পুত্র উংগি, মোহাম্মাদ আলীর পুত্র জাহাঙ্গীরসহ ২৫/৩০ জন বাহিনী রাঁতের আধারে বিলের মাছ চুরি করেন।

ইজারাদার উৎপল কুমার বারিক জানান, শালদহ বিলটি দরপত্রের মাধ্যমে বিল উৎরাইল মৎস্য সমবায় সমিতি লিমিটেড পায়। তারা আমাদেরকে লীজ দিয়েছেন। আমরা সে মোতাবেক মাছ ছেড়ে চাষাবাদ করছি। কিন্তু বাবুল ও সুজনসহ অনেকে নানা ভাবে হুমকি প্রদান করছেন এবং গত ৩০ জুলাই রাতে মাছ মেরেছে। প্রায় ৮ লাখ টাকার মাছ তুলে নিয়েছে। তারা প্রতি নিয়তই হুমকি ধামকি দিচ্ছেন। যদি সরকার উন্মুক্ত করে দেয় তাহলে প্রায় সব খরচসহ ১৯ লাখের বেশি টাকায় লীজ হল কেন । তারা আইন কানুন কোন কিছুই মানবে না। অভিযোগ করার পর থানা পুলিশ এসে সতর্ক করে দিয়েছেন।

অভিযুক্ত বাবুল,সুজন সহ তারা জানান, বিলটি উন্মুক্ত থাকলে অনেকেই মাছ মেরে জীবিকা নির্বাহ করত। সরকার লীজ দিয়েছে আপনারা লীজ বাতিল করেন জানতে চাইলে তারা কোন সদ উত্তর দিতে পারেন নি।

তদন্ত কারী কর্মকর্তা মান্দা থানার এস আই শামিম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল গিয়ে সতর্ক করা হয়েছে। এরপরও এমন ঘটনা ঘটলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news