IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> রাজশাহী >> তানোরে ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে অবৈধ চুলের কারখানা

তানোরে ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে অবৈধ চুলের কারখানা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়াই অবৈধ চুলের কারখানা তৈরি করে রমরমাভাবে ব্যবসা করছেন সেলিম নামের এক ব্যক্তি বলে অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) মাদারিপুর বাজারে কারখানায় ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে চুলের ব্যবসা।

শুধু একটি কারখানা না নিয়ামতপুর ও তানোরসহ আশপাশে কয়েকটি কারখানা খুলে ব্যবসা করে কয়েক বছরের মধ্যেই আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ যে কোন ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স নিতেই হবে। ফলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) মাদারিপুর বাজারে বিশাল কারখানা খুলে চুলের ব্যবসা করে আসছেন সেলিম নামের একব্যক্তি। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ থেকে কোন ধরনের ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করে আসছেন সেলিম। বিশেষ করে ইউপি ও পৌর এলাকার পানের দোকান দিলেও ট্রেড লাইসেন্স লাগে। কিন্তু সেলিম কোন নিয়মের তোয়াক্কা না করে চুল দিয়ে বিভিন্ন প্রডাক্ট তৈরি রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ট্রাক যোগে রপ্তানি করে থাকে। আবার ট্রেড লাইসেন্স নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে।

ইউপি সচিব আব্দুর রাজ্জাক বলেন, চুল ব্যবসায়ী সেলিম হঠাৎ ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে আসেন। আমি তার কারখানায় বিভিন্ন কাগজ পত্র বা কোন প্রতিষ্ঠান অনুমতি দিয়েছেন এসব কাগজ না দেখালে ট্রেড লাইসেন্স দেওয়া যাবেনা। সে আমাকে কোন কাগজপত্র দেখাতে পারেনি এজন্য ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি এবং কাগজপত্র না দেখাতে পারলে লাইসেন্স দেওয়া হবে না। ট্রেড লাইসেন্স ছাড়া চুলের কারখানা কিভাবে চলে এবং এটা কি অবৈধ না জানতে চাইলে সচিব জানান, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স না নিলে এক প্রকার অবৈধই বলা চলে।

অথচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ বলেন, আগেই ট্রেড লাইসেন্স নিয়েছিল। সচিব বলেছে দেওয়া হয়নি জানতে চাইলে তিনি জানান খতিয়ে দেখা হবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবিদা সিফাতের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031