IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার

বাঘায় প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মানষিক ভারসাম্যহীন আনিছুর রহমান (৪৫)’র ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা হাটপাড়া গ্রামের আনিছুর আলিমুদ্দিনের ছেলে।

আনিছুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির পাশের বাজারে যাওয়ার জন্য বের হয়ে যায়। তার ফিরতে দেরি দেখে পিতা আলিমুদ্দিন ও বড় ভাই আনজারুল ইসলাম বাজারসহ বাড়ির আসে পাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির ১০০ গজ দুরে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় একটি আমগাছে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।

স্থানীয় চিকিৎসকসহ লোকজন দেখে জানান, সে জীবিত নাই। স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) আখের উদ্দিন জানান, পরে পুলিশকে খবর দেওয়া হয়।

তার বাবা আলিমুদ্দিন জানান, দীর্ঘদিন থেকে মানষিক রোগে ভ’গছিল। পাবনা মানষিক হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসককে দেখানো হয়েছে। কিন্তু নিয়মিত ঔষুধ সেবন করতো না।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, মানষিক রোগের ব্যবস্থাপত্র দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728