IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> রাজশাহী >> মোহনপুরে পলাতক ৩ আসামী গ্রেপ্তার

মোহনপুরে পলাতক ৩ আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর থানা পুলিশের বিশেষ অভিযান দক্ষতার সহিত পরিচালনা করে গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত ৭ টি মামলার ৩ জন পলাতক আসামীকে আটক করেছেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা ও গাজিপুর জেলায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এ সকল আসামীদের গ্রেপ্তার করেন পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, মোহনপুর উপজেলার নওগাঁ গ্রামের মৃত খালেকের ছেলে শাহজামাল ফরহাদ, বাকশিমইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আকাশ ওরফে রন্জন, কাজী ভাতুড়িয়া গ্রামের আজিজুলের ছেলে মতিউর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধায়নে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এইচ, এম এরশাদের নির্দেশনায় ও মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডলের সহযোগিতায় এস আই ইব্রাহীম খলিলুল্লাহ সঙ্গীয় এস আই দেবাশীষ নন্দী, এ এস আই সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন থেকে পলাতক থাকা ৪ টি মামলার সাজা গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী শাহজামালকে গাজিপুর জেলার কাশিমপুর থানা এলাকাধীন জরুন বাজার, ১ টি মামলার গ্রেপ্তার পরোয়ানা ভুক্ত আসামী মতিউরকে কালিয়াকৈর থেকে ও ২ টি মামলার পরোয়ানা ভুক্ত আসামী আকাশ ওরফে রাজনকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকাধীন সোনামিয়া মার্কেট থেকে গ্রেপ্তার করে মোহনপুর থানায় মঙ্গলবার দিবাগত রাতে নিয়ে আসেন।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, মামলার গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে শাহজামাল দীর্ঘদিন থেকে পলাতক ছিলো, সে স্বাভাবিক ভাবে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতো। অবশেষে অনেক চেষ্টার পর আমরা তাকে একটা ফোন কলের কয়েক সেকেন্ডে এর কথাকপোনের সূত্র ধরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বুধবার (২০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news