IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> রাজশাহী >> তানোরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

তানোরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোর থানা পুলিশি বিশেষ অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল সহ দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এমন মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাত ১টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামে। এতে করে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেন তানোর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামের আদিবাসী পাড়ার নরেন মুর্মুর ছেলে জহন মুর্মু (৩৫)। এবং দূর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের জেহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪২)।

ঘটনা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামের মতিউর রহমানের বাড়ির উঠান থেকে রাতে তার ডিসকভারি মোটরসাইকেল চুরি হয়। এতে করে অনেক খোজাখুজি করে মোটরসাইকেলের কোন সন্ধান না পেয়ে সঙ্গে সঙ্গে তানোর থানায় যোগাযোগ করে ঘটনাটি অবহিত করেন মতিউর রহমান। এতে করে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রাম থেকে জহন মুর্মুকে আটক করে জিজ্ঞেসাবাদ করলে তিনি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন।

তার তথ্য মতে রাতের বিশেষ অভিযান চালিয়ে রাজশাহীর দূর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও শফিকুল ইসলাম কে গ্রেপ্তার করেন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এতে করে রাতেই চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম প্রশংসিত হচ্ছেন সর্বমহলে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, মোটরসাইকেল চুরি হওয়ার অভিযোগ পাওয়া মাত্র বিভিন্ন ইউনিটে পুলিশ নামিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে করে রাতেই চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031