IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> রাজশাহী >> কৃষকদের ভালোবাসায় ভাসছেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার

কৃষকদের ভালোবাসায় ভাসছেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : বিধি ভেঙে পুকুর খননের হিড়িক পড়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এতে এক দিকে যেমন ফসলি জমি কমছে, তেমনি পানি নিষ্কাষন পথ বন্ধ হয়ে পড়ায় জলাবদ্ধতায় ঘটছে ফসলহানি। প্রভাবশালীদের এই কান্ডে সর্বশান্ত হচ্ছেন এলাকার প্রান্তিক কৃষকরা, তবে এসব কৃষক এখন স্বস্তিতে।

অবৈধ পুকুর খনন বন্ধে চিরুনি অভিযান চালাচ্ছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। যেখানেই পুকুর খননেন খবর পাচ্ছেন তাৎক্ষনিক পৌঁছে যাচ্ছেন সেখানেই। পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তার এই কাজে খুশি প্রান্তিক কৃষকরা। আর তাই সব সময় কৃতজ্ঞতায় ভাসিয়ে দিচ্ছেন উপজেলা প্রশাসনকে।

খোঁজ নিয়ে জানা যায়, পুঠিয়া উপজেলায় ৬ টি ইউনিয়নের মধ্যে অবৈধ পুকুর খননের বেশি হিড়িক ছিল ৫নং শিলমাড়িয়া ইউনিয়নে ও ৪ নং ভালুকগাছী ইউনিয়নে। গত কয়েক দিনের মধ্যে ৫ নং শিলমাড়িয়া ইউনিয়নের কাঁচুপাড়া, রাতোয়াল, মালিপাড়া, মোল্লাপাড়ায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পুকুর খননে ব্যবহৃত (ভেকু মেশিন) জব্দ করেছে এবং জরিমানা করা হয় বলে জানা যায়।

এছাড়া ৪ নং ভালুকগাছি ইউনিয়নের বিভিন্ন জায়গায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পুকুর খনন বন্ধ করে দেন এবং অবৈধ পুকুর খনন কারিদের জরিমানা সহ অবৈধ ভেকু মেশিনের ব্যাটারি জব্দ এবং পুকুর খনন কাজ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।

এছাড়া আরও জানা যায়, ২ নং বেলপুকুরিয়া ইউনিয়েনেও ঠিক একি রকম ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজন কে জেল দেন এবং অবৈধ ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়।

আরও জানা যায়, ৬ নং জিউপাড়া ইউনিয়েনের বিভিন্ন গ্রামের বিলে অবৈধ পুকুর খননে ঠিক একইভাবে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের আব্দুল মান্নান নামের এক কৃষক জানান, আমরা গত কয়েক দিন আগে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের তথ্য (ইউএনও) স্যার কে জানালে তিনি সঙ্গে সঙ্গে এসে অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর খননে ব্যবহৃত (ভেকু মেশিনের) জব্দ করেন, জেল দেন এবং জরিমানা করেন। কৃষকগণ ইউএনও এ অগ্রণী ভূমিকা পালন করাতে সন্তুষ্ট প্রকাশ করেন।

এবিষয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, সরকারি আদেশ অমান্য করে যারা অবৈধ ভাবে পুকুর খনন করে তাদের আমরা বিভিন্নভাবে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা পুকুর খননের ব্যবহৃত (ভেকু মেশিন) জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় দেওয়া হয়। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন বন্ধের জন্য জেলার প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার দের কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর দায়িত্বশীল ভূমিকা পালন করছে এটার প্রশংসা করি আমি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031