IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> রাজশাহী >> তানোরে ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

২৪ ঘন্টার আলটিমেটাম

তানোরে ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ধর্ষন মামলার মুল আসামী জনিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরের আগে থানা মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ ও পারগানা পরিষদ এবং উত্তর বঙ্গ আদিবাসী ফোরামের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে ডাকবাংলো থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পারগানা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মি: রমেশ মুরমুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সুসোন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, উত্তর বঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, সাধারণ সম্পাদক হিমু মুরমু, পারগানা পরিষদের কলমা ইউপির সভাপতি পিলিপ হেমরম, তালন্দ ইউনিয়ন সভাপতি জেঠা টুডু, ভিকটিমের পিতা, শুকুমার কিস্কু, উত্তর বঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ম্যানেজার গণেশ মার্ডি, ভাষা গবেষক অভিলাশ বিশ্বাস, রুলফাও তানোর আঞ্চলিক এনজিওর সুপার ভাইজার শুম্ভনাথ দাস, সিনিয়র ওয়ার্কার আব্দুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদ নেতা ছোটন সরদার, মহিলা সদস্য শেফালী হেমরম প্রমুখ।

বক্তারা অবিলম্বে ধর্ষণকারী জনিকে দ্রুত আটকের দাবি জানান। শুধু তাই না মামলা তুলে নিতে ভিকটিম ও তার পরিবারকে নানা ভাবে হুমকি প্রদর্শন করছেন আসামীর পরিবার। ধর্ষণের সহযোগী আলীকে গ্রেপ্তার করতে পারলেও মুলহোতা জনিকে গ্রেপ্তার করতে পারেন নি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে জনিকে আটক করতে না পারলে আমাদের আন্দোলন জোরতাল ভাবে চলবে বলেও হুশিয়ারি দেন। গত মাসের ১৬ সেপ্টেম্বর শনিবার ধর্ষণের ঘটনার এত দিন হলেও কেন মুল আসামী আটক হয়নি বলেও প্রশাসনকে জবাব দিতে বলেন। অথচ ঘটনার চারদিন পর সহযোগী আলীকে ঢাকা থেকে আটক করল পুলিশ। কিন্তু জনিকে কেন আটক করতে পারছেন না। এসময় আদিবাসী সম্প্রদায়ের জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার লোকজনরা উপস্থিত ছিলেন।

ওসি আব্দুর রহিম বলেন, একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে অপরজনকে গ্রেপ্তারে জোর অভিযান চলছে, দ্রুত সময়ের মধ্যে তাকেও গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত, গত মাসের ১৬ সেপ্টেম্বর শনিবার কলমা ইউপির আদিবাসী সাওতাল নাবালিকা নারী তার ভাইকে নিয়ে খাড়ির পার্শ্বে খাস কাটতে যান। এসময় পার্শের জমিতে কাজ করছিল কলমা ইউপির শালবাড়ি গ্রামের মোহাম্মাদ আলী ও জনি। মোহাম্মদ ওই নারীর ভাইকে বেধে রাখেন আর আলেক চানের পুত্র জনি ধর্ষণ করেন। ওই দিন রাতই ওই নারী পিতা থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর ঢাকায় আটক হন মোহাম্মদ আলী। কিন্তু ধর্ষণকারী এখনো আটক হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031