IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজশাহী >> তানোরে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

তানোরে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে ফের এক গৃহবধূর ঘরে অনাধিকার প্রবেশ ও তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউপি সদস্যর (মেম্বার) নাম সামিউল ইসলাম মাসুম (৩২)।

তিনি পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও কচুয়া উত্তরপাড়া গ্রামের মৃত শামসুল ইসলামের পুত্র। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে মাসুমের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও উঠেছে।

স্থানীয়রা জানান, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কচুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার শহিদুল ইসলাম তার মাটির দ্বিতল বাড়ি বিক্রি করেন। কিন্তু ওই বাড়ি কেনার জন্য মেম্বার মাসুম নানা তৎপরতা শুরু করেন। তবে মাসুমের কাছে বাড়ি বিক্রি করতে অস্বীকৃতি জানান শহিদুল।

এদিকে একই গ্রামের মৃত মোস্তফার পুত্র মানিক (৩৫) ওই বাড়ি কিনে নেন। মানিক শহরে শ্রমিকের কাজ করে আর বাড়িতে তার স্ত্রী দুই সন্তান নিয়ে বসবাস করেন।

অন্যদিকে মাসুম বাড়ি কিনতে ব্যর্থ হয়ে বাড়ি হাতানোর জন্য মানিকের পরিবারকে বাড়ি ছাড়া করতে না অপতৎপরতা শুরু করেন মাসুম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি গভীর রাতে মেম্বার মাসুম প্রাচীর টপকে মানিকের ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে, তবে তার চিৎকারে ব্যর্থ হয়। এসময় পালিয়ে যাবার সময় মাসুম হুমকি দেয় বাড়ি ছেড়ে না দিলে তার দুই সন্তানকে গুম করা হবে। এর আগেও একবার মাসুম তার ঘরে ঢুকে গ্রামবাসীর কাছে মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী বলেন, হারুন মাস্টারের মদদে মেম্বার মাসুম একের পর এক নানা অপকর্ম করেও ধরাছোঁয়ার বাইরে। কারণ মাসুমের বিরুদ্ধে কাউকে আইনের আশ্রয় নিতে দেননা হারুন মাস্টার। এবারো আপোষের কথা বলে ভিকটিমকে থানায় যেতে দেয়া হয়নি।

ভিকটিম বলেন, গভীর রাতে প্রাচীর টপকে মেম্বার মাসুম তার ঘরে ঢুকে তার ক্ষতি করার চেষ্টা করে ব্যর্থ হয়। মাসুমকে দেখে তার এক সন্তান ভয় পেয়েছে। তিনি বলেন, তারা আর এই বাড়িতে থাকবেন না।

এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য শামিউল ইসলাম মাসুম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে এসব করা হচ্ছে, তবে হারুন মাস্টারের উপস্থিতিতে গ্রামে বসার কথা আছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, তারা কোনো অভিযোগ পাননি। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, তিনি ঘটনা লোকমুখে শুনেছেন এবং তাদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031