IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> রাজশাহীতে জাতীয় ব্যুত্থানচারী সম্মেলন

রাজশাহীতে জাতীয় ব্যুত্থানচারী সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : জাতীয় ব্যুত্থানচারী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হলো বাংলাদেশ পর্যটন মোটেল রাজশাহীতে। সোমবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজনে সারাদেশ থেকে আগত ব্যুত্থানচারীগণ উপস্থিত হয়ে ব্যুত্থান মার্শাল আর্টের কলাকৌশল, দর্শন ও শিক্ষা, বজ্রপ্রাণ ব্যায়াম ও ধ্যান-এর বিশেষ সেশন, সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য, ইত্যাদি বিষয়ে আলোচনা, মতবিনিময় ও হাতেকলমে অনুশীলন ও প্রদর্শন করেন।

সংস্কৃত ভাষা থেকে আগত বাংলা শব্দ ‘ব্যুত্থান’ অর্থ স্বাতন্ত্রের সাথে প্রতিরোধ। দক্ষিণ এশিয়ার প্রাচীন মার্শাল আর্টের ঐতিহ্যের আলোকে সৃষ্টি করা আত্মরক্ষামূলক ক্রীড়া ও ব্যক্তিগত উন্নয়নের এক যুগান্তকারী পদ্ধতির নাম ‘ব্যুত্থান’। ইন্টরন্যাশনাল ব্যুত্থান ফেডারেশন, ইউএসএ’র অধীনে এই আত্মরক্ষামূলক ক্রীড়া বিশ্বের বিভিন্ন দেশে চর্চা করা হচ্ছে। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া কাউন্সিলে ২০১৩ সালে ‘ব্যুত্থান’ বাংলাদেশের একটি ক্রীড়া হিসেবে অন্তর্ভুক্ত হয়। স্বতঃস্ফূর্তভাবে যিনি ব্যুত্থান অনুশীলন করেন, তিনি হলেন ব্যুত্থানচারী।

‘বজ্র’ শব্দটির একটি অর্থ হলো বিদ্যুৎ চমক ও তার প্রচন্ড শক্তি। আরেকটি অর্থ হীরা ও এর কাঠিণ্য। আর ‘প্রাণ’ শব্দের অর্থ জীবন বা শ্বাস প্রশ্বাস। এ দুটো শব্দ একসঙ্গে মিলে ‘বজ্রপ্রাণ’। এক কথায় মানুষের ভেতরের বা অন্তর্গত বিশাল শক্তিকে একত্রিত করা এবং আত্মিক শক্তিকে অনুভব করার ভাবগত অর্থ ধারণ করে বজ্রপ্রাণ শব্দটি। ব্যবহারিকভাবে বজ্রপ্রাণকে বলা যায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের স্থির ও গতীয় উভয় অবস্থায় ধ্যান বা মেডিটেশন চর্চার একটি প্রক্রিয়া।

প্রধান অতিথি ছিলেন, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি ছিলেন, বিপ্লব বিজয় তালুকদার, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রপলিটন পুলিশ।

ব্যুত্থান কলাকৌশল ও অন্যান্য পর্ব পরিচালনা করেন এ কে এম কালাম লিটন (৬ষ্ঠ ডিগ্রি ব্লাক বেল্ট) এবং বজ্রপ্রাণ সেশন পরিচালনা করেন, শাকিল বোরহান প্রিন্স (২য় ডিগ্রি ব্লাক বেল্ট)।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ডিসকাভারী চ্যানেল খ্যাত ‘সুপার হিউম্যান’, বিশ্ব রেকর্ডধারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্রান্ডমাস্টার, সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি (www.vajramunee.org) এবং অনুষ্ঠানের সভাপতিত্বও করেন তিনি। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

সম্মেলনটি আয়োজন করে বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত। সহযোগিতায় সত্যপণ জানা শিক্ষাশ্রম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930