IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাই
Home >> রাজশাহী >> রাজশাহী মহিলা কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

রাজশাহী মহিলা কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) কলেজ প্রাঙ্গণ হতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের আনন্দ র‌্যালী, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা উম্মোচন, বৃক্ষরোপন কর্মসূচি, আলোচনা সভা।

দিবসকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শেখ রাসেলের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। প্রধান সমন্বয়ক ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহŸায়ক মোজাফফার হোসাইন এবং বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ।

এছাড়াও ছাত্রীদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ শিশুদের মাঝে শেখ রাসেলের সংক্ষিপ্ত জীবনের স্মৃতিচারণ করেন এবং তার অকাল জীবনাবসানের জন্য শোক প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news