IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ

পবায় দোকান প্রতি ৩-৪ লাখ টাকা নিয়ে কাজ করার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলা বড়গাছী বাজারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গার উপর দোকানঘর নির্মাণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে বাজার কমিটির বিরুদ্ধে। উচ্চ আদালত থেকে দোকানঘর নির্মাণ ও বরাদ্দের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও সেই আদেশের তোয়াক্কা না করেই সেখানে দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছেন তারা। তবে জেলা প্রশাসকের তরফ থেকে বলা হয়েছে, উচ্চ আদালতের রায়ের কপি তারা পেয়েছেন। আদালত যেভাবে নিদের্শনা দিয়েছেন সেভাবেই কাজ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবা উপজেলা বড়গাছি হাটে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ হচ্ছে মর্মে বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে বিষয়টি এডভোকেট মাহফুজুর রহমানের নজরে পড়ে। জনস্বার্থে এডভোকেট মাহফুজুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে একটি রীট আবেদন করেন। রীট পিটিশন নং-১০৮২৯/২০২৩। গত ২৮শে আগস্ট/২৩ শুনানি অন্তে আদালত সন্তুষ্ট হয়ে নির্মাণ কাজ বন্ধের আদেশ দেন। আদেশে রাজশাহীর পবার বড়গাছি হাটে দোকানপাট নির্মাণ ও বরাদ্দ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে ২৫ সেপ্টেম্বরের মধ্যে জবাব চাওয়া হয়।

কিন্তু উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও আদেশ অমান্য করে সেই হাটে দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছেন ওই হাটের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলে অভিযোগ করেন সাধারণ ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, বর্তমান বাজার কমিটির সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ তার অন্য সহযোগীরা মিলে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করে ৩ থেকে ৪ লাখ টাকা নিয়ে বরাদ্দ দিচ্ছেন। এছাড়াও এসব অনিয়মে ইউএনও ও এসিল্যান্ড সহ সরকারি কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, সরকারি নিয়ম বর্হিভ‚তভাবে হাট বাণিজ্যে লিপ্ত হয়েছেন বর্তমান বাজার কমিটির সভাপতি এমদাদ ও সেক্রেটারি আফজাল। এমদাদ পবা উপজেলা যুবলীগের সভাপতি ও তার ছেলে বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাগর। তারা ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি খাস জায়গায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে হাটের বরাদ্দকৃত জায়গা বিক্রি করছে।

এ ব্যাপারে জানতে পবার বড়গাছি বাজার কমিটির সভাপতি এমদাদুল হকের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, পবার বড়গাছি হাটের দোকানঘর নির্মাণ বিষয়ে উচ্চ আদালত যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটি আমাদের কাছে এসে পৌঁছেছে। আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে কাজ করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031