ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ট্রাক, ট্যাংলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যবৃন্দ আব্দুল মান্নান, লুৎফর রহমান, ফারুক শেখ ও বাদল হোসেনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার বিকাল ৪ টার দিকে নগরীর রেলগেট এলাকায় স্টেডিয়াম মার্কেক ১ নং নিজস্ব কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
রাজশাহী জেলা ট্রাক, ট্যাংলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তার আলী মুক্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক তাইনেসুর রহমান তোতা, সহ-সভাপতিবৃন্দ রওশন আলী বুলবুল ও মোস্তাফিজুর রহমান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার আলী লোলো প্রমুখ।


