IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরাবাগমারায় এমপি নির্বাচিত হয়ে পারিবারিক কবর জিয়ারত করলেন ডা. বারীচাঁপাইনবাবগঞ্জে ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা
Home >> রাজশাহী >> বাঘায় মন্দিরের প্রতিমা ভাংচুর মামলায় গ্রেপ্তার ১

বাঘায় মন্দিরের প্রতিমা ভাংচুর মামলায় গ্রেপ্তার ১

বাঘায় মন্দিরের প্রতিমা ভাংচুর মামলায় গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মন্দিরের ভেতরে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাংচুরের অভিযোগে বাপ্পি হোসেন (২৫) নামে একজনকে আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাপ্পি হোসেন বাঘা পৌরসভার কলিগ্রামের মিঞাপাড়া গ্রামের জমসেদ আলী ভেগলের ছেলে। সে মাদ্রাসার ছাত্র ছিল বলে জানা গেছে।

শুক্রবার (২৩ আগষ্ট) ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার (২৩ আগষ্ট) ভোরে উপজেলার পাকুড়িয়ার পালপাড়া, ঘোষপাড়া সহ বাঘা পৌর সভার কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাঙচুর করে। সর্বশেষ কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের ভেতরে স্বরস্বতি পূঁজার প্রতিমা ভাঙচুরের সময় শুক্রবার সকাল ৬টার দিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বাপ্পি হোসেনকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে কলিগ্রাম সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি অরুন সরকার বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অরুন সরকার বলেন, শুক্রবার সকাল ৬টার দিকে খবর পান, মন্দিরের ভেতরে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে । স্থানীয়দের সাথে নিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে আরো দুটি মন্দিরের তালা ভেঙে ভেতরে ভাঙচুর করে। তার কাছে বিষয়টি জানতে চাইলে কোন উত্তর না দিয়ে চুপ হয়ে যায়।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান পরিষদের উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে (বাকু) ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, ঘটনার নিন্দা জানিয়ে তার অপকর্মের শাস্তির দাবি করছি।

মামলার বিষয়ে নিশ্চিত করে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, জিজ্ঞাসাবাদে স্বপ্রনোদিত হয়ে মন্দিরের তালা ভেঙে ভাংচুর করেছে বলে জানায়। ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কি-না, সে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31