IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁয় শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধরের শিকার দপ্তরিবাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির চেক বিতরণসিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগমিনু সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবাদপত্র শ্রমিকদের মিষ্টি বিতরণনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলী
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী-চাঁপাই রুটে ২দিন ধরে বাস চলাচল বন্ধ

রাজশাহী-চাঁপাই রুটে ২দিন ধরে বাস চলাচল বন্ধ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে দুইদিন ধরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আন্তঃজেলা চালক-শ্রমিকরা।২৭অক্টোবর সোমবার সকালে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া গাড়ি চালক ও শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকেরা মারধর করার পর ঐদিন দুপুর থেকেই অনিদৃস্ট কালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে, বিকল্প মাধ্যমে গন্তব্যে পৌঁছাচ্ছে যাত্রীরা।

সরজমিনে দেখা গেছে ঘটনার ২য় দিন ২৯ অক্টোবর দুপর পর্যন্ত রুটটিতে বাস চলাবল বন্ধ ছিল।রাজশাহী বাসটার্মিনালে শ্রমিকরা অবস্থান নিয়ে মারধরের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে থেমপ থেমে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং অবস্থান করছেন।

রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপি শরিফুল ইসলাম পাখি জানান, রাজশাহীর আল-মাহি পরিবহন নামে একটি বাসের চালক সাঈদ হাসান সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকদের হাতে মারধরের শিকার হন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। আর ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। সেদিন রাজশাহীর একটি বাসের শ্রমিকদের মারধর করা হয়। এরপর গতকাল ২৭ অক্টোবরবল রোববার দুই পক্ষ আলোচনা বসে। চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা আশ্বাস দিয়েছিলেন, তারা আর কোনো মারধর করবেন না। ২৮ অক্টোবর মিমাংসার জন্য বসার কথা ছিলো কিন্তুু তারা মিমাংসায় না বসলে আজও এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
লোকাল, গৌড় স্পেশাল, মহানন্দাসহ সব বাসই বন্ধ রয়েছে। রাজশাহীর ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যেতে দেওয়া হচ্ছে না ঢাকা রুটের বাসগুলোকেও।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজী জানান, শনিবার রাতে রাজশাহীর একটি বাসের শ্রমিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা
আমাদের রাজশাহীর শ্রমিককে মেরে রকাক্ত করে।

তবুও আমরা বিষয়টি মিমাংসার জন্য বসতেও চেয়েছিলাম। কিন্তু তারা আবারো কয়েকটি বাসের শ্রমিককে মারধর করে। হয়েছে। বাধ্য হয়ে শ্রমিকরা নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে বাস চলাচল বন্ধ রেখেছেন।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনার বিষয়টি সমাধান না করে জটিল করছেন। তার ইন্ধনেই রাজশাহীর শ্রমিকদের মারধর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আনোয়ারুল ইসলাম আনার বলেন, জাতে আমরা শ্রমিক। কে কার কথা শুনে কথায় কথায় উত্তেজিত হয়ে এই মারধরের ঘটনা ঘটেছে।
বিষয়টি সমাধনের চেস্টা চলছে।

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিকল্প পরিবহন হিসেবে অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল করছে। তবে বাসের চেয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

যাত্রীরা বলছেন, শ্রমিকদের মারামারির চাপে নিস্পেশিত যাত্রীরা। বাস বন্ধ থাকায় আমরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা । এছাড়া বেশি ভাড়া গুনতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান করে যাত্রীসেবা চালু করার আহ্বান জানান ভুক্তভোগী বাস যাত্রীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31