ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার আশারা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় সংস্থার পক্ষ থেকে হাট-মাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশারা সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মাস্টার লুৎফর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শীতবস্ত্র বিতরনের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
আশারা সামাজিক উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ নূরে আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, হাট-মাধনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশারা সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খোবায়েদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, হাট-মাধনগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ আঃ রশিদ, হাট-মাধনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকেরা বেগম, ইউপি সদস্য শেফালী বেগম, সদস্য আশরাফ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বাবলুর রশিদ, মাহাবুর রহমান, রফিকুল ইসলাম, উজ্জল হোসেন, রহিদুল ইসলাম, খোরশেদ আলম, আশারা সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সভাপতি শাহাদত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মিঠুন আলী, সদস্য সচিব শাহজাহান আলী, সদস্য জেসমিন আরা, জেরিনা বেগম প্রমুখ। আশারা সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পাঁচ শতাধিক প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এছাড়াও আশারা সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বৃক্ষ রোপণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র মহিলাদের শেলাই প্রশিক্ষণ, মোরগীর খামারীদের প্রশিক্ষণ, উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ, করোনা কালীন সময়ে মাস্ক ও খাদ্য বিতরণ, মাদক, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা, বাল্য বিবাহ প্রতিরোধ ও এর কুফল সম্পর্কে আলোচনা প্রমুখ। সেই সাথে আগামীতে সামজের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


