IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজশাহী >> বাগমারায় দুর্বৃত্তের আগুনে কৃষকের বাড়ি ভষ্মিভূত

বাগমারায় দুর্বৃত্তের আগুনে কৃষকের বাড়ি ভষ্মিভূত

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বজলুর রহমান নামের এক কৃষকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তাদের দেয়া আগুনে কৃষকের বাড়ি ভষ্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে হঠাৎ করেই কৃষকের বাড়ি আগুণ দেয় দুর্বৃত্তরা। বর্তমানে বাড়িটি পুড়ে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ গ্রামে। জানা গেছে, নরদাশ গ্রামের দীঘির উপরে কৃষক বজলুর রহমান বেশ কয়েক বছর পূর্বে একটি বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল।

এদিকে, বাড়িতে কেউ না থাকায় পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা আগুণ লাগিয়ে দেয়। সেই আগুনে সমস্ত বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় সন্ধ্যায় রজলুর রহমানের পিতা আব্দুল জব্বার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

এতে করে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিলের ধারে বাড়ি হওয়ায় মাছ পাহাদার আগুন লাগার বিষয়টি দেখতে পায়। পরে আত্মচিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে টিন সেট বাড়িটি পুড়ে যায়।

কে বা কারা আগুণ লাগিয়েছে তা জানা সম্ভব হয়নি এখন পর্যন্ত। তবে পূর্বশত্রুতার কারণে কেউ এ কাজ করতে পারে বলে জানান বজলুর রহমানের পিতা অভিযোগকারী আব্দুল জব্বার। পারিবারিক বিরোধের জেরে কিছুদিন আগে তার ছেলে স্ত্রীকে তালাক দেয়। তারপর থেকে ওই বাড়িতে আর কেউ থাকতেন না। সেই সুযোগে বাড়িতে আগুণ লাগাতে পারে বলে জানান তিনি।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় বজলুর রহমানের পিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031