IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> স্পন্দন’র প্রথম বর্ষপূতি উদ্যাপন

স্পন্দন’র প্রথম বর্ষপূতি উদ্যাপন

ধূমকেতু প্রতিবেদক : জাতীয় পর্যায়ের যুব উন্নয়ন ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পন্দন’ এর প্রথম বর্ষপূতি উদ্যাপন-২০২১ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় শাহ মখদুম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বতর্মান সরকার যেকোন দুর্যোগে মানুষের পাশে আছে। করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের দফায় দফায় খাদ্য সহায়তা, আর্থিক সহ বিভিন্নভাবে সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। আমি সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে সব সময় মানুষের পাশে আছি। এখন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

মেয়র আরো বলেন, স্পন্দন শীতার্তদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। শীতার্তদের পাশে এভাবেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। নতুন বছরে করোনাকে জয় করে আমরা স্বাভাবিক জীবনে ফিরবো বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্পন্দন সভাপতি ও রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, রাসিকের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ও শাহ মখদুম কলেজ অধ্যক্ষ এস.এম রেজাউল ইসলাম।

এসময় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দীন জসির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘স্পন্দন: তারুণের ভ্রাতৃত্বে মানবতা’ এর প্রথম বর্ষপূতি উদ্যাপন উপলক্ষ্যে দুই শতাধিক গরীব, অসহায়, ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া শাহ মখদুম কলেজের প্রধান ফটকের সামনে ‘স্পন্দন মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে। মানবতার দেয়ালে রাখা আছে শীতবস্ত্র। সেখানে লেখা আছে ‘ যাঁহার প্রয়োজন তিনি নিবেন, যাঁহার ইচ্ছা তিনি দিবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news