IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> রাজশাহী >> বাঘায় মদ ও ফেন্সিডিলসহ আটক ২

বাঘায় মদ ও ফেন্সিডিলসহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহী বাঘায় পৃথক অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল এবং ১৫ লিটার বাংলা মদ-সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আব্বাস আলী ও রবিউল ইসলাম। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন(বি. পি.এম.বার)এবং বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলামের নির্দেশনায় ৪ঠা জানুয়ারি রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন বাঘা থানার এসআই লুৎফর রহমান, এস আই আব্দুল খালেক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ অভিযানে বাঘা থানার কলিগ্রাম এলাকার মৃত আব্দুল মন্ডলের ছেলে রবিউল ইসলাম রবি (৩৮) কে ১৫ লিটার বাংলা মদসহ তার নিজ এলাকা থেকে রাত ৮ টার দিকে আটক করে পুলিশ। এর আগে কালিদাস খালী উচ্চ বিদ্যালয়ের পাশে চারঘাট উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত জারমান আলীর ছেলে আব্বাস আলী (৪০) তার পায়ের সাথে বেধে অভিনব কায়দায় ২৫ বোতল ফেন্সিডিল বহন করতে গেলে পুলিশ তাকে আটক করে।

বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news