IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> রাজশাহী >> দুইটি সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণে সাইট পরিদর্শনে মেয়র লিটন

দুইটি সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণে সাইট পরিদর্শনে মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : লক্ষ্মীপুর বায়তুল আমান জামে মসজিদ হতে গ্রেটাররোড সংযোগ সড়ক এবং বায়তুল আমান জামে মসজিদ হতে বহরমপুর মোড় পর্যন্ত সংযোগ সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ এবং চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর পাশ দিয়ে মিজানের মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের জন্য সাইট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে এই দুই সাইট পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন মেয়র।

এদিন দুপুর ১২টায় প্রথমে ল²ীপুর বায়তুল আমান জামে মসজিদ হতে গ্রেটাররোড সংযোগ সড়ক এবং বায়তুল আমান জামে মসজিদ হতে বহরমপুর মোড় পর্যন্ত সংযোগ সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজের সাইট পরিদর্শন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে বক্ষব্যাধি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: শারমিন সুলতানার সাথে আলোচনা করেন মেয়র। বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে সার্বিক সহযোগিতার কথা জানান। উল্লেখ্য, রাস্তা প্রশস্ত ও ড্রেন নির্মাণ ছাড়াও এখানে দুটি পুকুরের সৌন্দর্যবর্ধন কাজ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সার্ভেয়ার মো. রক্তাভো রহমান রোকন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা বাবু, সাবেক আইন বিষয়ক সম্পাদক মেরাজুল আলম, ল²ীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

এরপর চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর পাশ দিয়ে মিজানের মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের জন্য কাজের সাইট পরিদর্শন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর পরিচালক ড. বরুণ কান্তি সাহার সাথে আলোচনা করেন। এ সময় তিনিও এ ব্যাপারে মেয়রকে সহযোগিতার কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031