ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২ টার দিকে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোশারফ হোসেন বাচ্চু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রাজিব প্রমুখ।


