ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থা (পি এস এস) রাজশাহীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র পতিমন্ত্রীর পিতা, বরেন্দ্র মেডিকেল হাসপাতালের এমডি, আলহাজ্ব সামসুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, বরেন্দ্র মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার বিকেদাম, রাজশাহী আল নোমান কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক হানিফ খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, বরেন্দ্র মেডিকেল হাসপাতালের শফিকুল ইসলাম শাহিন।
উক্ত কার্যক্রমের সভাপতিত্ব করেন, রাজশাহীর প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা ( পি এস এস) এর সভাপতি মোমিনুল ইসলাম।


