IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে অটোরিক্সার বাড়তি ভাড়া বাতিল

রাজশাহীতে অটোরিক্সার বাড়তি ভাড়া বাতিল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতি কর্তৃক বাড়ানো ভাড়া (বর্ধিত ভাড়া) বাতিল ঘোষণা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত রাজশাহী সিটি কর্পোরেশনের অটোরিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভায় এই ঘোষণা দেন মেয়র।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীতে চলাচলকারী অটোরিক্সার ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন তাদের সেই প্রস্তাবের অনুমোদন দেয়নি। তারা একক সিদ্ধান্তে যে ভাড়া বাড়িয়েছে, তা বাতিল ঘোষণা করা হলো। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের কাছ থেকে পূর্বের ভাড়া আদায় করতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে সকলের সাথে আলোচনা সাপেক্ষে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন অনুমোদিত ভাড়ার তালিকা যাত্রীদের জন্য সকল অটো রিক্সায় প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, অটোরিক্সা, চার্জার রিক্সা ও চালক লাইসেন্স আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত নবায়ন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে পরদিন ১৬ জানুয়ারি থেকে নবায়নের ক্ষেত্রে ১৫% সারচার্জ প্রযোজ্য হবে। ১৫ জানুয়ারির পর সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধনবিহীন কোন অটোরিক্সা ও চার্জার রিক্সা চলাচল করতে পারবে না। নবায়নবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা চলাচল করলে সেগুলো জব্দ ও জরিমানা আদায় করা হবে।

সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) অনির্বাণ চাকমা, ট্রাফিক ইনস্পেক্টর মোফাখখারুল ইসলাম, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, সহকারী প্রকৌশলী আহমদ আল মঈন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যান) কাজী আনোয়ারা দিল, পরিদর্শক (যান) সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মোঃ রিমন, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031