IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে পরিত্যক্ত কূপে আটকা পড়েছে দুই বছরের শিশু,ফায়ার সার্ভিসের উদ্ধার চলছে

তানোরে পরিত্যক্ত কূপে আটকা পড়েছে দুই বছরের শিশু,ফায়ার সার্ভিসের উদ্ধার চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপের ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছরের শিশু। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আটকা দুই বছরের শিশুটির নাম মো. সাজিদ। সে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সেখানে থাকা পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের পাইপের টেস্ট বোরিংয়ের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু সাজিদ। এ ঘটনার পর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে রাজশাহী শহর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।

তিনি আরো জানান, পরিত্যক্ত নলকূপটির বোরিংয়ের ব্যাস পাঁচ ফিট। এটি প্রায় ৩৫ ফিট গভীর পর্যন্ত গেছে। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন তাকে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। মাটি খুঁড়ে তাকে বের করতে হবে এখান থেকে। এটি খুব কঠিন কাজ।

ওসি শাহীনুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস কর্মী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করছি তাকে উদ্ধার করে আনার। ইতোমধ্যে ঘটনাস্থলের চারপাশে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছে। আনা হয়েছে অ্যাম্বুলেন্স ও ডাক্তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031