ধূমকেতু প্রতিবেদক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্কুল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিজয় উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) রাজশাহী মহানগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক মুয়াজ বিন মাহমুদ ভাই।
এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) রাজশাহী মহানগর এর আহ্বায়ক রোকন উদ্দিন এবং সদস্য সচিব সাকিব সালমান।

আরো উপস্থিত ছিলেন মহানগরের যুগ্ম আহ্বায়ক রিপন রেজা, যুগ্ম আহ্বায়ক আদনান শফিক, যুগ্ম সদস্য সচিব ওয়াহিদা তামিম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার সিফাত, যুগ্ম সদস্য সচিব রবিউল আওয়াল, সদস্য আরাফাত আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম রাহাত, সদস্য রিফাত এবং আপ বাংলাদেশ রাজশাহী মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


