IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> শীত কি চলে যাচ্ছে?

শীত কি চলে যাচ্ছে?

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে হঠাৎ করেই আবহাওয়ায় পরিবর্তন এসেছে। বর্তমান পুরো শীত মওসুম হলেও শীত যেনো নেই। একারণে লোকজনদের বলতে শোনা যাচ্ছে শীত কি চলে গেলো? সকাল থেকে বিকেল পর্যন্ত গায়ে মোটা কাপড় রাখা যাচ্ছে না। রাতেও প্রয়োজন পড়ছে না লেপের। শীত মওসুমের একেবারে মাঝ পথে এসে এমন বৈরি আবহাওয়া মানুষকে ভাবিয়ে তুলেছে। আবহাওয়া অধিদপ্তরের মতে জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহীর উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা। কিন্তু রাজশাহীতে ভরা শীত মওসুমে গ্রীস্মের আমেজ বিরাজ করছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্যপর্যবেক্ষক আব্দুস সালাম জানান, এ সময় সর্বোচ্চ ও সবনি¤œ তাপমাত্রা একেবারে কম থাকার কথা। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি সর্বনি¤œ তাপমাত্রাও বেড়ে গেছে। গতকাল শুক্রবার দিনের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। এরআগের দিন সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস ও সর্বোনি¤œ তাপমাত্রা ছিল ২৯দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনি¤œ তাপমাত্রা কমেছে ৪ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ২ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়লেও এ সপ্তাহেই রাজশাহী অঞ্চলের তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে এমনটাও ধারণা করছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবীদদের মতে, এই সময় সর্বোচ্চ তাপমাত্রা ২০ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার কথা। সর্বনি¤œ তাপমাত্রার অবস্থান ঠিক আছে। কিন্তু সর্বনি¤œ তাপমাত্রা এতেবারে উপরে উঠে যাওয়ার কারণে মুলত রাজশাহীতে শীত নেই। সর্বনি¤œ তাপমাত্রার সাথে সর্বোচ্চ তাপমাত্রাও না কমলে শীতের দাপট বাড়বে না। আর সর্বনি¤œ তাপমাত্রা শীত কি গরম দুই মওসুমেই উঠা নামা করে। সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনি¤œ তাপমাত্রার সমন্বয়তার সাথে উঠানামা না করলে আবহাওয়া হয়ে উঠে বৈরি। বর্তমান রাজশাহীতে ঠিক বৈরি আবহাওয়া বিরাজ করছে বলে মনে করছেন আবহাওয়াবীদরা। তবে শীত আর একবার রাজশাহীতে জেঁকে বসার সম্ভবনা রয়েছে বলেও ধারণা করছে আবহাওয়া অফিস।

এদিকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে পর্যন্ত রাজশাহীতে শীতের দেখা মিলছে না। সন্ধ্যার পর শীত অনুভুত হলেও দাপট তেমন দেখা যাচ্ছে না। কুয়াশার পরিমাণও কমে গেছে। গতদিন দিন থেকে এমন অবস্থা বিরাজ করায় অনেকেই দোকানপাঠে ফ্যান চালানো শুরু করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031