IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাগমারায় প্রতিবেশীর বাঁশের বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় চরম ভোগান্তিতে পড়েছে একটি পরিবার। শনিবার উপজেলার চিকাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় আফজাল হোসেনের বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পাশের জমির মালিকের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা ওই পথ ব্যবহার করে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। হঠাৎ করে কোনো পূর্ব নোটিশ বা সমঝোতা ছাড়াই বাড়ির মূল দরজার সামনে বাঁশের বেড়া স্থাপন করে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দেওয়া হয়। এতে করে পরিবারের নারী, শিশু ও বৃদ্ধ সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, বাড়ির দরজার সামনে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে তৈরি অস্থায়ী বেড়া বসানো হয়েছে, যার ফলে বাড়িতে প্রবেশ বা বের হওয়ার কোনো উপায় নেই। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও এখন পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আফজাল হোসেন বলেন, “আমাদের কোনো বিকল্প রাস্তা নেই। এভাবে পথ বন্ধ করে দেওয়ায় আমরা কার্যত অবরুদ্ধ। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারটি। তারা অবিলম্বে বাঁশের বেড়া অপসারণ করে বাড়িতে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31