IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধনতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ
Home >> রাজশাহী >> তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন কাজ ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ, বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে খালের পানি সংরক্ষণ করা গেলে তা কৃষি ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খালের পাড়ে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।

পরবর্তীতে তানোর পৌরসভায় নতুন একটি রাস্তার উদ্বোধনের ফলক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক আব্দুস সবুর, কর আদায়কারী বিমল কুমার ঘোষ, কার্য সহকারী মাহাবুর রহমান। পরে তানোর ভূমি অফিস, তানোর বিএমডিএ অফিস পরিদর্শন করেন তিনি।

এর আগে তানোর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী নুরনাহার সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930