IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীতে আদিবাসীদের মাঝে খাবার বিতরণনবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রামেকের সামনের উচ্ছেদের পর ফের ফুটপাত দখল

রামেকের সামনের উচ্ছেদের পর ফের ফুটপাত দখল

ধূমকেতু প্রতিবেদক : উচ্ছেদ অভিযানের মাত কয়েক ঘণ্টার মধেই আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসানো হয়েছে। এতে আবারও ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। হাসপাতালের সামনের ফুটপাত দখল করে বসানো হয়েছে খাবার হোটেল বিভিন্ন দোকান। এর আগে গত বুধবার রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে থাকা দোকান উচ্ছেদ করেন। কিন্ত দোকানগুলো উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই দখলদার দোকানিরা আবার সেখানে ফিরে আসে।

এমনকি হাসপাতালে বহির্বিভাগের কাছে গণশৌচাগারের সামনের অংশে দোকান করায় যে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল, দুই ঘণ্টার মধ্যে না উঠলে তাঁর ২০ হাজার টাকা জরিমানা করার ঘোষণা দেওয়া হয়েছিল, তিনিও রয়ে গেছেন বহাল তবিওতে।

ফুটপাতগুলো দখলমুক্ত করার পর আবারো দখলদাররা সেগুলো দখল করে নেয়। গত বহস্পতিবার সকাল থেকেই দখল হতে শুরু করে রামেক হাসপাতালের সামনের রাস্তার ফুটপাত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে গণশৌচাগারের সামনে যে দোকান পরিচালনা করা হচ্ছিল। গত বুধবার বেলা সোয়া ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে সে দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তখন দোকানের কর্মচারী দুলাল আলী দুই ঘণ্টার মধ্যে দোকান সরিয়ে নেওয়ার কথা বলে মুচলেকা দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে না সরালে ২০ হাজার টাকা জরিমানা করার ঘোষণা দেওয়া হয়। আবার সেখানে আগের মতো পসরা নিয়ে বসেছেন সেই গণসৌচচাগারের মালিক। কিন্তু শুক্রবার সকালে দেখা যায়, দোকানটি সেখানেই রয়ে গেছে। এ বিষয়ে রাসিকের ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, যতবার বসবে ততবার অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31