IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেন
Home >> রাজশাহী >> বাঘায় ফুলে ফুলে সিক্ত শাহিন রেজা

বাঘায় ফুলে ফুলে সিক্ত শাহিন রেজা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন শাহিন রেজা। তিনি এ উপজেলায় একটানা সাড়ে তিন বছর চাকরি করলেন। এর আগে এখানে এতো সময় কেউ চাকরি করেছেন কি-না সেটি আমার জানা নেই। তবে ভাল কাজের যে, ভাল ফল এটি তার একটি জলন্ত উদাহারণ।

শাহিন রেজা যাওয়ার পাককালে তাকে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে দেয়া হচ্ছে বিদায় সংবর্ধনা। সেই ধারাবাহিতকায় শনিবার দুপুরে স্থানীয় বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে সিক্ত করা হয়। দেয়া হয় বিদায় সংবর্ধনা। এতে আনান্দে উদবেলিত হয়েছেন নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

তিনি গনমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, যতোদিন জীবিত থাকবো বাঘার সাংবাদিকদের কোনদিন ভুলবো না। কারণ আমি এ উপজেলায় চাকরি করে একটি জিনিস বুঝেছি, এখানকার সাংবাদিকরা সৎ এবং ন্যায়ের পথে চলে। এ জন্য আমি তাদের প্রতি কৃতঙ্গ। তিনি তাঁর কর্ম জীকবনের নানা দিক তুলে ধরে বলেন, চলার পথে মানুষের জীবনে ভুল-ত্রুটি হতে পারে। কারণ ভুলের উর্ধে কেউ নন, আমি যদি মনের অজান্তে কোন ভুল ত্রুটি করে থাকি সে জন্যও সকলের কাছে ক্ষমা প্রার্থী।

প্রসঙ্গত বদলিজনিত কারণে নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এই মুহুর্তে অন্যত্র চলে গেলেও তিনি তাঁর চাকরি জীবনে পদন্নতি নিয়ে বাঘা ত্যাগ করছেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিব মিঞা ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ সকল সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news