ধূমকেতু প্রতিবেদক, বাঘা : যাকে নিয়ে লিখতে বসেছি তিনি আমার শিক্ষক। একদম সাদা-মাটা মনের একজন মানুষ। শিক্ষকতা পেশায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান হলেও পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ফুল ও পাখি প্রিয় একজন বীর মুক্তিযোদ্ধা। প্রবাদ রয়েছে, যারা আল্লার সৃষ্টি জীবকে ভালো বাসেন, তারাই প্রকৃত মানুষ। কিন্তু এটা সত্যি যে, তিনি আজ আমাদের মাঝে নেই। রোববার দিবাগত রাত ১ টায় সময় তিনি চলে গেছেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহী…রাজিউন।
প্রয়াত এই শিক্ষকরে বাড়ী বাঘার প্রাণ কেন্দ্র উপজেলা কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পার্শ্বে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর পিতার নাম প্রয়াত হারুনুর রশিদ সরকার। তিনি চলে যাবার পূর্বে তাঁর সহধর্মিনীসহ এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র জামাই জহির রায়হান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ আলহাজ্জ্ব শাহরিয়ার আলমের একজন সহকারি কর্মকর্তা। মন্ত্রী শাহরিয়ার আলম প্রয়াত মুক্তি যোদ্ধা নুরুনবীর বিদেহী আতœার মাগফিরাত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
স্থানীয় লোকজন জানান, নুরুনবী স্যার শুধু শিক্ষকতায় করেন নি, তিনি ছিলেন মুজিব আদর্শের একজন সক্রিয় নেতা এবং ফুল ও পাখি প্রিয় একজন মুক্তিযোদ্ধা। তিনি কলেজসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
রোববার সকাল ১১ টায় শাহদৌল্লা সরকারি কলেজ মাঠে তাঁকে গার্ড অব অনার দেয়ার মাধ্যমে জানাজা দিয়ে উপজেলা কেন্দ্রীয় গোরস্থানে সমাহিত করা হবে।
এদিকে মরহুমের মৃত্যুতে শাহ্দৌলা সরকারি কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁরা শোকসপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন। একই সাথে শোক প্রকাশ করেছেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, আড়ানী পৌর সভার মেয়র মুক্তার আলী, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুকাদ্দেস আলী, উপজেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ও পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পীসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।


