IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘার চরাঞ্চলে গুলিবিদ্ধের ঘটনায় মামলা, মাদকসহ আটক তিন

বাঘার চরাঞ্চলে গুলিবিদ্ধের ঘটনায় মামলা, মাদকসহ আটক তিন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে কলার বাগান পুড়িয়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দিদার ব্যাপারী ও মজনুদর্জি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৪ জন গুলিবিদ্ধসহ মোট ৭ জন আহত হওয়ায় ১৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় পুলিশ একজন আসামীর বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিল জব্দ এবং বিজিবি পরিহিত এক সেট পোশাক উদ্ধারসহ ৩ জনকে আটক করেছেন।

আটককৃতরা হলো, চরাঞ্চলের চৌমাদিয়া গ্রামের হাকিম ব্যাপারীর ছেলে আলাউদ্দিন (২৩) আব্দুল জলিল ব্যাপারির ছেলে আসাদ ব্যাপারী (৪০) ও রশিদ আলীর স্ত্রী রুবি আক্তার (২৭)।

রোববার রাতে নিজ-নিজ বাড়ী থেকে এদের আটক করা হয় বলে নিশ্চিত করে পুলিশ। এদের মধ্যে আব্দুর রশিদের বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ বিজিবি পরিহিত একসেট পোশাক উদ্ধার করে পুলিশ। রশিদের স্ত্রী রুবিনা বেগম পুলিশকে জানিয়েছেন, ওই পোশক পরে তার স্বামী মাঝে মধ্যে বাঁশি বাজিয়ে চোরাকারবারিদের তাড়া করে ফেন্সিডিল জব্দ করতো।

প্রসঙ্গত, বাঘা থানার চৌমাদিয়া চরাঞ্চলে দিদার ব্যাপারীর গম ক্ষেতের পার্শ্বে মজনু দর্জির কলার বাগান রয়েছে। উক্ত বাগানে গত ২৬ ফেব্রুয়ারী সকালে দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে জমির আগাছা দমনের লক্ষে আগুন দেয়। এতে পার্শ্ববর্তী মজনু ব্যাপারীর কলার বাগানে আগুন ছড়িয়ে পড়ে। ফলে কলার বাগানে ব্যাপক ক্ষতি সাধান হয়। এ ঘটনায় উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার এক পর্যায় সন্ধ্যে ৭ টার সময় চৌমাদিয়া বাজারে দিদার ব্যাপারীকে চড়থাপ্পড় মারে মজনুদর্জি।

সর্বশেষ রোববার সকাল ১০ ঘটিকার সময় কলার বাগান মালিক মজনুদর্জি বাগান পরিচর্চা করতে গেলে গম ক্ষেত্রের মালিক দিদার ব্যাপারী তার লোকজন নিয়ে অতর্কিত মাজনুদর্জির উপরে হামলা চালায়। এ খবর পেয়ে মজনুর লোকজন ঘটনাস্থালে এগিয়ে এলে তাদের সকলের উপরে পরিকল্পিত ভাবে হামলা এবং গুলি বর্ষন করে।

এতে লিটন (২৯), আব্দুর রাজ্জাক (৩৩), মরিয়ম বেগম (৪৫) ও দুলাল ব্যাপরী গুলিবিদ্ধ হয়। একই সাথে হাসুয়ার কোপ খেয়ে আহত হন ইদ্রিশ আলী (৩০), ইয়াদ আলীদর্জি (৪২) এবং ইব্রাহিম (২৮)। এ নিয়ে সন্ধ্যায় বাঘা থানায় ১৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন আহত ইয়ার হোসেনের বড় ভাই আব্দুর রহমান মেম্বর।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় রোববার বিকেলে পিস্তলের গুলির ১ টি খোল এবং রাতে তিন জনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন আসামী আব্দুর রশিদের বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিল এবং বিজিবি পরিহিত পোশাক এর ন্যায় একসেট পোশাক জব্দ করা হয়েছে। অতঃপর সোমবার সকালে দুটি মামলায় আটক দেখিয়ে তাদের ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031