IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> রাজশাহী >> দুর্গাপুরে ট্রলি উল্টে ১২ নির্মাণ শ্রমিক আহত

দুর্গাপুরে ট্রলি উল্টে ১২ নির্মাণ শ্রমিক আহত

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি উল্টে পুকুরে পড়ে ১২জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শনিবার বেলা ৩টার দিকে ওই শ্রমিকরা তাহেরপুর থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্গাপুর পৌর সদর শালঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী গ্রামের শামীম, কেরামত, সোহরাফ, বাবলু, রায়হান, গাজী, মতিউর, আরিফ ও সোলেমান। তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বাগমারার তাহেরপুর থেকে ১২জন নির্মাণ একটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি যোগে চারঘাট উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্গাপুর পৌর সদর শালঘরিয়া এলাকায় ট্রলি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে ৯জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিল। স্থানীয় এলাকাবাসী আহত ওই নির্মাণ শ্রমিকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদের অবস্থা এখন শঙ্কা মুক্ত বলে জানান ওসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news