IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> রাজশাহী >> বাগমারায় এমপি এনামুলের সাথে সওজ কর্মকর্তাদের মতবিনিময়

বাগমারায় এমপি এনামুলের সাথে সওজ কর্মকর্তাদের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আন্তঃজেলা মহাসড়কের নতুন ডিপিপি তৈরী, অবকাঠামোগত উন্নয়ন ও স¤প্রসারনের লক্ষ্যে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহীর জোনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহী জোনের কার্যালয়ে এ উপলক্ষ্যে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর থেকে মোহনপুর-সইপাড়া-মাদারীগঞ্জ ভায়া ভবানীগঞ্জ। ভবানীগঞ্জ-আত্রাই এবং ভবানীগঞ্জ থেকে সরাসরি নওগাঁর মান্দা উপজেলার সাথে আন্তঃজেলা মহাসড়ক নির্মাণের লক্ষ্যে ডিপিপি’র বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সেই সাথে পুঁঠিয়া থেকে ভবানীগঞ্জ, সঁইপাড়া থেকে ভবানীগঞ্জ হয়ে আত্রাই এবং মান্দায় যে আন্তঃজেলা মহাসড়ক নির্মাণ করা হবে তার সরলীকরণ বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে লক্ষ্যে ওই সকল রাস্তার জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে।

এদিকে বাগমারা সহ পুঁঠিয়া-বাগমারা মহাসড়কের যে সকল স্থানে ব্রীজ এবং কালভার্ট নির্মাণ করা হচ্ছে তা গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন এমপি এনামুল হক।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহীর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলসহ সওজের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের মহাসড়ক উন্নয়ন ও সম্প্রসারণমূলক কাজে পানি উন্নয়ন বোর্ড এবং রেলওয়ে বিভাগের সাথে জমি নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান করতে এমপি এনামুল হকের প্রতি অনুরোধ জানান সওজ কর্তৃপক্ষ। বাগমারাকে দ্রুত সময়ের মধ্যে আধুনিক ভাবে গড়ে তোলার লক্ষ্যে আরো অনেক বিষয়ে মতবিনিময় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031