IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজশাহী >> রামেকে করোনা চিকিৎসায় আসছে পৃথক ওয়ার্ড

রামেকে করোনা চিকিৎসায় আসছে পৃথক ওয়ার্ড

ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রকোপ বাড়তে থাকায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা রোগীর জন্য পৃথক দুইটি ওয়ার্ড চালু করা হচ্ছে। সোমবার থেকে হাসপাতালের ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ড এখন থেকে করোনা ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল ফেরদৌস জানান, এটি প্রাথমিক প্রস্তুতি। প্রয়োজন হলে করোনা চিকিৎসায় পরে আরও নতুন ব্যবস্থাপনা আসতে পারে। এর আগে গত বছরের মার্চে দেশে করোনার প্রথম ওয়েভ শুরু হলে রামেক হাসপাতালের উত্তরে থাকা ওটি (অপারেশন থিয়েটার) বিভাগের পাশে ২৯ ও ৩০ নম্বরসহ আইসিইউ ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এছাড়া করোনার ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছিলো। করোনা রোগী কমে যাওয়ায় পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত মারা যাওয়া ৪০৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে সর্বোচ্চ ২৬০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মার্চ) বিভাগে নতুন ১০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ২৭ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে ২৪ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৭৪ জন কোভিড-১৯ রোগী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031