IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিলশেষ ম্যাচেও হারলো নোয়াখালীশিশু কোলে নিয়ে মায়ের গান শুধু আদর নয়, জানুন পেছনের বিজ্ঞান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> মিনুসহ চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মিনুসহ চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিএনপির বিভাগীয় সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্যের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুসহ চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

মামলার অপর তিন আসামি হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন আদালতে। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। তার প্রতিবেদন গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

এর পূর্বে, ১৬ মার্চ আসামদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ করেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ (আমলী আদালত বোয়ালিয়া) মঙ্গলবার মামলাটি করা হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম মামলার বাদী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রসহ মামলাটি দায়ের করা হয়।

মামলায় বলা হয়, গত ২ মার্চ রাজশাহী মহানগর বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মিজানুর রহমান মিনুসহ বিএনপির চার নেতা পূর্বপরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও নির্বাচিত সরকার উৎখাতের অসৎ উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। এতে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তারা। তাই মামলাটি করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news