IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরাশপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরামন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ২৪ জন হতে যাচ্ছেনএখন পর্যন্ত মন্ত্রী সভার শপথের ডাক পেয়েছেন যারাশিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো অনিয়মে দায়ী হবেন সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান
Home >> রাজশাহী >> রাজশাহীতে দোকান খোলার দাবিতে রাস্তায় ব্যবসায়ীরা

রাজশাহীতে দোকান খোলার দাবিতে রাস্তায় ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দোকান খুলে রাখার দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টের রাস্তায় নেমে এ বিক্ষোভ করে। ব্যবসায়ীদের শান্ত করতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কাপড় পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শামিম জানান, গতবছর লকডাউনের কারণে তারা পরিবার-পরিজন নিয়ে ঠিক মতো ঈদ করতে পারেনি। লকডাউন চলছে চলুক, আমাদের একটা সময় বেধে দিলে ভালো হবে। সেই সময়ের মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চাই।

তিনি আরও বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম ও পুলিশের কর্মকর্তারা এসেছিলেন। তারা আমাদের সাথে কথা বলেছি। তারা জেলা প্রশাসকের সাথে কথা বলে আমাদের জানাবে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্রবর্মন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। ব্যবসায়ীদের দাবিগুলো শুনেছেন। তিনি ব্যবসায়ীদের কথা গুলো সরকারের উপর মহলে জানাবেন এমন আশ্বাস দেন। বিষয়টি জেলা প্রশাসকের পক্ষ থেকে আগামীকাল (আজ) মঙ্গলবার জানানো হবে। বর্তমানে রাস্তা থেকে ব্যবসায়ীরা চলে গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news