IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> রাজশাহী >> রাজশাহীতে ১২ মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

রাজশাহীতে ১২ মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১২টি মাদক মামলার আসামী ও মাদক সম্রাজ্ঞী বুলবুলি বেগমকে (৫১) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে নগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নারী মাদক বাগানপাড়ার মৃত মাহাবুল শেখের স্ত্রী। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১২টি মাদক মামলার রয়েছে। তিনি সক্রিয়া বাংলা ও চোলাই মদ ব্যবসায়ী। আরো কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা তৈরি করে নিজেরাই গড়ে তুলেছে মাদকের সক্রিয় সিন্ডিকেট। যেখান থেকে নগরের বিভিন্ন এলাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হতো।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর আইডি বাগানপাড়া এলাকায় কুখ্যাত মাদক সম্রাজ্ঞী বুলবুলি ছাড়াও আরো বেশ কয়েকজন নারী ও পুরুষ মাদক ব্যবসায়ী মাদকের ব্যবসা করে আসছিল। বুলবুলি ছাড়াও ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন আগে পর্যন্ত ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল আরেক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী আজিজা। আজিজার নামেও নগরের বিভিন্ন থানায় ১০/১১টি মাদকের মামলা রয়েছে। গত ২ বছর আগে পুলিশ তাকে আটক করার সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গুলিতে আহত হয়। সে সময়ও তার নামে থানায় সরকারী কাজে বাধা দান ও মাদকের মামলা হয়।

অনুসন্ধানে আরো জানা গেছে, মাদক সম্রাজ্ঞী আজিজা তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে এ কাজ চালিয়ে আসছিল। আরএমপি পুলিশ মাদকের বিষয়ে কঠোর অবস্থানে গেলে আজিজা সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকছে। এমনকি কিশোর বয়সের তার এক সম্পর্কের নাতিকে দিয়েও মাদকের কারবার করতো। এ কাজ করতে গিয়ে আজিজার নাতি সম্পর্কের কিশোর পুলিশের হাতে ধরা খেয়ে জেল খেটেছে। সম্প্রতি আবার সে পুলিশের হাতে ধরা খেয়ে জেলে গেছে বলে জানা গেছে। ওই এলাকার স্থানীয়রা তার ও তার মাদকাসক্ত পরিবারের ভয়ে মুখ খুলতে পারতোনা বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও ১২টি মাদক মামলার আসাসীকে বুলবুলিকে আটক করে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে যে, বুলবুলি বাংলা ও চোলাইমদ ব্যবসায়ী ডিকে বসাকসহ আরো অন্যান্য মদ ব্যবসায়ীদের কাছ থেকে বাংলা ও চোলাইমদ ক্রয় করে শক্তিশালী মাদকের নেটওয়ার্ক তৈরি করে মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করে আসছিল। চলতি মাসের ১০ এপ্রিল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার চোলাই মদ উদ্ধার করে। ওই সময় মাদক সম্রাজ্ঞী বুলবুলি বেগম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এরপর থেকে সে পলাতক ছিল। পরে বুধবার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগানপাড়ায় অবস্থিত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী বুলবুলি বেগমের নামে মহানগরীর বিভিন্ন থানায় ১২ টি মাদক মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30