ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর সদ্য সাবেক সভাপতি এ,এইচ,এম,জুয়েল খান এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় সর্বসাধারণের মধ্যে মাস্ক বিতরণ।
বাংলাদেশ ছাত্রমৈত্রীর সদ্য সাবেক সভাপতি এ,এইচ,এম জুয়েল খান ও বর্তমান সাধারণ সম্পাদক আরাফাত এইচ মারুফ, রাজশাহী জেলা সভাপতি মনিরুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক জাকির হোসেন, রাজশাহী কলেজ সভাপতি, শরিফুল ইসলাম সাজন, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা সদস্য ইমন সর্দার, ছাত্র নেতা নয়ন উদ্দিন জয়, শরিফুল ইসলাম, রুহুল সরকার প্রমুখ।
মঙ্গলবার বিকেল, ৫ টায় রাজশাহী মহানগরীর গনক পাড়ার মোড় থেকে মাস্ক বিতরন কার্যক্রম শুরু হয়ে নগরীর সাহেব বাজার এলাকাসহ মনিচত্তর পর্যন্ত সর্ব স্তোরের জনগণের মাঝে মাস্ক বিতরণ ও জন সচেতনতামূলক ক্যাম্পিন করা হয়।
এসময় মহানগর সাবেক সভাপতি জুয়েল খান বলেন, করোনা মহামারি ঠেকাতে আমাদের সকলকে মাস্ক পরিধান করতে হবে, এর কোন বিকল্প নাই। শতভাগ স্বাথ নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনীতি সচল রাখতেও সরকারের প্রতি আহ্বান জানান। জন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন পদক্ষেপ হিসাবে প্রতিনিয়ত জেলা প্রশাসনকে তৎপর থেকে বাজার মনিটরিং করার আহ্বান জানান।
উল্লেখ্য, উপরিউক্ত ছাত্র নেতৃবৃন্দ সকলেই পদত্যাগকৃত, বর্তমানে সংগঠনের কার্যক্রম থেকে দূরে থাকলেও, জনগণ কেন্দ্রিক নানা ইস্যুতে কাজ করে যাচ্ছেন।


