IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> রাজশাহী >> রাজশাহীতে দুস্থদের পাশে ‘তিন টাকা তেত্রিশ পয়সা’

রাজশাহীতে দুস্থদের পাশে ‘তিন টাকা তেত্রিশ পয়সা’

ধূমকেতু প্রতিবেদক : করোনা মহামারীতে রাজশাহীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ‘তিন টাকা তেত্রিশ পয়সা’। অভিনব এ উদ্যোগ নিয়ে রাত-দিন বিশ্রামহীনভাবে কাজ করে যাচ্ছে একদল তরুণ-তরুণী। প্রতিনিয়ত তারা ছুটে যাচ্ছে নগরীর বিভিন্নস্থানে ফান্ড সংগ্রহ করতে তারপর সেই অর্থ দিয়ে সাহায্য করছে কোন এক অসহায় ব্যক্তিকে।

‘তিন টাকা তেত্রিশ পয়সা’ প্রোজেক্টের প্রতিষ্ঠাতা সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থী রমজান আলী ঈমন। তার এই প্রোজেক্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘করোনা মহামারীর জন্য যেকোন রমজান মাসের চেয়ে এবারের রমজান মাস টা আলাদা। অনেক মানুষের কর্ম নেই। তারা দুবেলা দুমুঠো খেতে পারছে না। কিন্তু আমরা যারা স্বচ্ছল আছি তারা যদি প্রতিদিন মাত্র তিন টাকা তেত্রিশ পয়সা করে দান করি তাহলে সেটা মাস শেষে দাঁড়ায় ১০০ টাকাতে। আর এ টাকা দিয়ে আমরা একটা মানুষকে সাহায্য করতে পারি। আর এ চিন্তা ভাবনা থেকেই আমি এবং আমার বন্ধু সানজানা হাসান খান সমাপ্তি এ কাজ শুরু করি। পুরো রমজান মাস আমাদের এ কাজ চলবে। তবে পরবর্তীতে প্রোজেক্টটিকে দীর্ঘস্থায়ী করার ইচ্ছা আছে।’

ফান্ড সংগ্রহ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ফেসবুকে পোস্ট দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে এ ফান্ড কালেকশন করছি। এছাড়াও যারা আমাদের কাছাকাছি থাকেন তাদের বাড়িতে যেয়ে যেয়ে আমরা এ অর্থ সংগ্রহ করছি।’

নগরীর বৃদ্ধ রিক্সাচালক করিম মোল্লা বলেন,’ লকডাউনের জন্য সারাদিন রিক্সা চালিয়ে তেমন টাকা রোজগার হয়নি। আজ পেয়েছি মাত্র ১৫০ টাকা। কিন্তু আমার মালিকেকেই জমা দিতে হবে ২০০ টাকা। রাস্তায় বসে ভাবছিলাম কি করবো! তখন এই ছেলে মেয়েগুলো এসে আমাকে আমার বাড়ির জন্য চাল, ডাল, মাছ, সবজি কিনে দিয়েছে আর সে সাথে মালিককে দেওয়ার জন্য ২০০ টাকাও দিয়েছে। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ এই ছেলে-মেয়েগুলার ভালো করুক।’

শুধু করিম মোল্লায় নায় তার মত বহু দুস্থ ও অসহায়দের পাশে যেয়ে দাড়াচ্ছে ‘তিন টাকা তেত্রিশ পয়সা’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31