IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কারচাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কার্যক্রম বিষয়ক সমন্বয় সভাগোদাগাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাইপরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’
Home >> রাজশাহী >> বাগমারায় এমপির মাতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

বাগমারায় এমপির মাতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের রত্ন গর্ভা মাতা বিশিষ্ট সমাজ সেবিকা সালেহা বেগমের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার সুযোগ্য সন্তান রেজাউল হক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

রোববার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ চত্বরে প্রায় ৫ হাজার মানুষকে ইফতার করালেন তিনি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, মরহুমার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, সালেহা ইমারত ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান মোল্লা, প্রভাষক আমজাদ হোসেন, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, কোল্ড স্টোরেজ মসজিদের ইমাম হাবিবুর রহমান, ইমাম আবু তাহের, হাফেজ বেলাল উদ্দীন, নজরুল ইসলাম প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পারিবারিক লোকজন, নিকট আত্মীয় সহ ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকাস্থ এনা টাওয়ার অফিস, আদাবর বায়তুল আমান জামে মসজিদ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মরহুমা সালেহা বেগম ২০১২ সালের ৯ মে ইন্তেকাল করেন। নির্দিষ্ট স্থান সমূহে সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্য বিধি মেনে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news