IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছে
Home >> রাজশাহী >> বাঘায় ৩ হাজার নারী-পুরুষকে ঈদ উপহার দিলেন প্যানেল মেয়র পিন্টু

বাঘায় ৩ হাজার নারী-পুরুষকে ঈদ উপহার দিলেন প্যানেল মেয়র পিন্টু

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ঈদ মানে আনন্দ। আর এ আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চাই বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু। তিনি নিজ উদ্যোগে আগত ঈদুল ফিতর কে সামনে রেখে ৩ হাজার নারী-পুরুষদের মাঝে ঈদের উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেছেন।

সোমবার সকালে তাঁর বাড়ির সামনে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে তিনি এসব উপহার বিতরণ করেন।

সকাল ৮ টায় শাড়ি ও লুঙ্গী বিতরণ কালে শাহিনুর রহমান পিন্টু বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হন এ কথা চিন্তা করে আমি আপনাদের মাঝে সামান্য কিছু নতুন কাপড় উপহার দিচ্ছি। আপনারা সবায় আমার জন্য দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সহধর্মিনী সমাজ সেবীকা ফজীলা বেগম, পিতা মসলেম উদ্দীন, ভাই ফয়সাল আহম্দে তুহিন, সুজন মাহমুদ প্রমুখ।

এদিকে শাড়ি-লুঙ্গী পাওয়া খদেজা বেগম ও রহিম উদ্দিন তাদের অভিমত ব্যাক্ত করে বলেন, এখানে আনেক রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি রয়েছে। সবাই যদি পিন্টু ভাইয়ের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিতো তাহলে সমাজের অস্বচ্ছল মানুষ গুলোর দুঃখ লাঘব হতো। তারা আর যাই হোক, ঈদের দিন একটি নতুন শাড়ি পরতে পারতো। পিন্টুর এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান এবং সৃষ্টি কর্তার নিকট তাঁর জন্য দোয়া কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news